প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২১, ৫:৪৬ পি.এম
দাগনভূঞায় করোনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস আবদুল হান্নান (৭২) মারা গেছেন ১৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবদুল মান্নান বিজিবি'র সাবেক সদস্য ছিলেন।তাঁর বাড়ি দাগনভূঞায় উপজেলার মোমারিজপুর গ্রামে মিয়ান কাজী বাড়ী। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে আছে। ১৫ এপ্রিল বিকেল ৩টায় মোমারিজপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.