প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২১, ৫:৫১ পি.এম
বগুড়ার শিবগঞ্জের ভরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে এলজিএসপি বরাদ্দের টাকা আত্নসাতের অভিযোগ..

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এলজিএসপির বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে। শুধু তাই নয় পুরাতন একটি টয়লেটে বরাদ্দের নাম ফলক লাগিয়ে প্রতারণার চেষ্টা করায় এলাকায় সমালচনার ঝড় বইছে। মঙ্গলবার সরোজমিনে স্কুলটিতে গেলে দেখা যায়, ৪/৫ বছরের পুরোনো একটি টয়লেটে লাগানো হয়েছে ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপির ৩ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যায়ে নির্মিত টয়লেটের নাম ফলক। জানতে চাইলে স্থানীয়রা বলেন,
টয়লেটটি অনেক আগেই নির্মান করা ছিলো স্কুলটিতে। কিন্তু হঠাৎই সভাপতি এসে নাম ফলকটি স্থাপন করেন। যাতে টয়লেট ও ওয়াসরুম নির্মানের কথা স্পস্ট উল্লেখ থাকলেও নতুন কোন টয়লেট নির্মান করা হয়নি। এব্যাপারে স্কুলটির প্রধান শিক্ষক শাহ আলম জানান,তিনি টয়লেট নির্মান বাবদ ৩ লক্ষ ৫৫ হাজার টাকার বরাদ্দ পাওয়ার কথা শুনেছেন। কিন্তু সভাপতি এ বিষয়ে তাকে কিছু জানায়নি। ম্যানেজিং কমিটির সভাপতি শাকিরুল ইসলাম জানান,বরাদ্দের কিছু টাকা দিয়ে ওযুখানার কাজ শুরু করা হয়েছে যা এখনো চলমান আছে।বাকি টাকা ইউপি চেয়ারম্যানের কাছে রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.