প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২১, ৪:১০ পি.এম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি টাকা ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন

মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি ২ লক্ষ ৮৫ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম। গতকাল ১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সহযোগিতায় টাকার মূল মালিককে ফিরিয়ে দেওয়া হয়।
গত ৮ এপ্রিল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক কাপড় কিনতে ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের হাটে আসেন। সেখানে যাত্রীবাহী লেগুনায় ব্যাগ ভর্তি টাকা রেখেই তিনি হাটে চলে আসেন। পরে লেগুনার অপর যাত্রী শাহ আলম টাকা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দেন। খবর পেয়ে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক তারাবো পৌরসভার কাউন্সিল রফিকুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগ করেন। পরে টাকার ও নোটের পরিমান সহ প্রমাণ করার পর মোজাম্মেল হকের হাতে টাকা তুলে দেওয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.