
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- নভেল করোনা ভাইরাসবা কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে ভোক্তাদের দাড় গোড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে দুধ, ডিম ও মাংস ন্যায্য মূল্যে বিক্রির উদ্দ্যেগ নিয়েছে প্রাণি সম্পদ বিভাগ। গতকাল বুধবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজারে এ কার্যক্রম শুরু হয়। এতে বাজারের তুলনায় অনেক কম দামে ও গুনগত মান সম্পদ এসব পন্য ভাম্যমান গাড়ি থেকে সব শ্রেণির ভোক্তা ন্যায্য মূল্যে ক্রয় করার সুযোগ পাবেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ এল.এফ.এ মো.কামরুল ইসলাম, এল.এস.পি মো. রকিবুল ইসলামসহ স্থানীয় কতিয়পয় ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান