প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২১, ১২:৩৩ এ.এম
জীবননগর সীমান্তে বিজিবি’র মাদকবিরোধী পৃথক অভিযানে মদ আটক

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ই এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটের সময় এসব মদ আটক করা হয়। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত বেনীপুর বিওপি'র টহল দল সুবেদার মোঃ আমজাদ হোসেন মোল্লার নেতৃত্বে মঙ্গলবার রাতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আমাবাগানের মধ্য মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১০৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। এছাড়া একই সময় নতুনপাড়া বিওপি'র ৫ সদস্য বিশিষ্ট টহল দল নায়েব সুবেদার মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার নতুনপাড়া গ্রামের বদরুল ইসলামের বেগুন ক্ষেতের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে প্রেস বিজ্ঞপ্তি'র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.