প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২১, ১২:২৪ এ.এম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু সাঈদ তারা

রবিউল হাসান লায়ন,জামালপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ৬নং নরুন্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী অত্র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ নেতা মোঃ আবু সাঈদ তারা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতমধ্যে মাঠে নেমেছেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।
মঙ্গলবার দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬নং নরুন্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাবেক সদস্য, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর আদাবর থানা কৃষকলীগের সাবেক যুগ্ম-সম্পাদক, বিমানবন্দর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, তরুণ নেতা মোঃ আবু সাঈদ তারা।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নিবার্চনের মনোনয়নপত্র বিতরণ কমিটির আহ্বায়ক অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সালে সফি গেন্দার কাছ থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় আবেদন ফরম সংগ্রহ করেন।
আবু সাঈদ তারা বৈশ্বিক মহামারি করোনাকালীন সময় অত্র ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহযোগী করেন।
এছাড়াও নারীর ক্ষমতায়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনসহ তিনি তার ইউনিয়নের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন সংগঠনে উন্নয়নের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেন। ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের বাড়ী বাড়ী শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন এবং ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন তিনি। নৌকা প্রতীকের প্রত্যাশী প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন আবু সাঈদ তারা।
দর্লীয় মনোনয়ন সংগ্রহের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের আবু সাঈদ তারা বলেন, আসন্ন নরুন্দি ইউনিয়ন পরিষদ নিবার্চনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই মনোনয়ন দিবেন বলেও আমার বিশ্বাস।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.