
মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): জনগণের খেদমত করার প্রত্যাশা নিয়ে চাটখিল পৌরসভার ১ নং প্যনেল মেয়র নির্বাচিত হয়েছেন পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মজিবুর রহমান নান্টু। গত ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য তিনি জনগনের ব্যপক সমর্থক পেয়ে সর্বোচ্চ ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর আগেও ৫ বছর তিনি কাউন্সিলর হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ধন্যবাদ ও কৃত্তজ্ঞতা জানাই নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য জনাব এইচ এম ইব্রাহিম (এম পি) ও চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির এবং পৌরসভার নব-নির্বাচিত মেয়র নিজাম উদ্দিন (ভিপি) কে। উনারা আমার উপর যে দায়িত্ব দিয়েছন আমি যথাযথ ভাবে পালন করবো পাশাপাশি পরবর্তী ৫ বছর পৌরবাসীর খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল