
মোঃ মমিন হোসেন, কালিহাতী উপজেলা প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব বাদশা মিয়ার নামাজে জানাযা রাষ্ট্রীয় সম্মানে আজ ১৪ এপ্রিল বুধবার দুপুর ২ ঘটিকার সময় নগরবাড়ি ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে । তিনি বার্ধক্য জনিত কারণে গতকাল রাত আনুমানিক ২ ঘটিকার সময় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি জন্মগ্রহণ করেন ভূঞাপুর উপজেলার বাঘবাড়ি গ্রামে। মহান মুক্তিযুদ্ধে তিনি বীরের মতো যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সে সময় তার পিতা মাতা ইন্তেকাল করেন, এরপর তিনি নগরবাড়ি ফুফুর বাড়িতে বিয়ে করে বসবাস শুরু করেন।
তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা জনাব কামরুল হাসান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মো মোজহারুল ইসলাম তালুকদার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো শুকুর মাহমুদ, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা জনাব মো মাসুদ তালুকদার, সরকারি শামসুল হক কলেজের ক্রীড়া শিক্ষক জনাব মাসুদ ভূঁইয়া, সহ বিভিন্ন স্থান হতে আগত ও স্থানীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সর্বশেষ দোয়া মুনাজাতের মধ্য দিয়ে সকল কর্যক্রম সমাপ্ত হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২