
মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ওয়েলবীং বাংলাদেশ সোসাইটি এর তত্ত্বাবধানে গ্লোবাল রিলিফ ট্রাস্ট (GRT) এবং এল আই এ রিলিফ ট্রাস্ট এর অর্থায়নে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার জমিরিয়া ইহইয়াউল উলুম মাদ্রাসা মাঠে ৪০০ জন গরীব অসহায় পরিবারের মাঝে প্রায় ৭৫ কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে এসব পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,খেজুর, চিড়া,মুড়ি,চিনি,দুধ,সয়াবিন তেল,আটা,সুজি,ছোলা বুট, পেয়াজ, আদা, রসুন মসলা সহ প্রায় ২৮ টি আইটেমের প্রয়োজনীয় খাদ্য । খাদ্য সামগ্রী পাওয়া আব্দুল হাই জানান, আপনারা যেগুলো খাবার দিয়েছেন এগুলো আমার পরিবারের দুই মাস চলে যাবে।লকডাউনে খুব অসহায় জীবন যাপন করছি। এগুলো খাবার পেয়ে খুব আমি আনন্দিত।যারা দিলেন আমি তাদের জন্য সারা রমজান মাস দোয়া করবো।
এসময় উপস্থিত ছিলেন ওয়েলবীং বাংলাদেশ এর সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল ইসলাম কার্যনির্বাহী সম্পাদক মেজবাহুল ইসলাম, জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গণ উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বেলাল উদ্দিন ও জমিরিয়া ইহইয়াউল উলূম মাদরাসার সহকারী শিক্ষক রবিউল ইসলাম সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী