প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২১, ১২:৩৯ পি.এম
লকডাউনে হাবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের থাকতে হবে কর্মস্থলে

আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটদিনের জন্য লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এরই প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।
এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক। রেজিস্ট্রার সাক্ষরিত অফিস আদেশে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং আবাসিক হল সমূহ বন্ধ থাকবে। তিনি আরও জানান, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কর্মস্থলে (দিনাজপুর) অবস্থান করবেন। তবে মেডিকেল সার্ভিস ও জরুরি সেবা সমূহ চালু থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.