প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ১০:২৬ পি.এম
পাটগ্রামে ইউএনও’র ওপর হামলা: গ্রেফতার ৬

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) রাতে উপজেলার বাউরা ইউনিয়নের নবী নগর ও জমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পাটগ্রাম থানা পুলিশ। এর আগে গত ৭ এপ্রিল ইউএনও’র পরিচালিত ভ্রাম্যমান আদালতে বাঁধা ও গাড়ী ভাঙচুর করেন স্থানীয় কতিপয় ব্যবসায়ী।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের পুত্র আবু তাহের বুলবুল (৩৮), নবী নগর এলাকার আবুল হোসেনের পুত্র হাবিবুল ইসলাম (৪০), ফজলে রহমানের পুত্র মিরাজ হোসেন (৬৫), আব্দুল আজিজের পুত্র আজগর আলী (৪২), জাবেদ হোসেনের পুত্র রুবেল হোসেন (৩৪) ও শহিদুল ইসলামের পুত্র নুরনবী (২৮)
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলা করা হয়। এ সময় সরকারি কাজে বাঁধাসহ ইউএনও’র গাড়ী ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.