প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ২:০৭ পি.এম
বগুড়ার শেরপুরে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ওয়ারিশমুলে পাওয়া স্বত্ব ভোগদখলীয় সম্পত্তি ২৫ বছর পর প্রতিপক্ষরা জোরপূর্বক বেদখল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার।
অভিযোগসূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা (পূর্বপাড়া) গ্রামের ইসাহাক আলীর মৃত স্ত্রী আনোয়ারা খাতুন পৈত্বিক সূত্রে কাফুড়া মৌজার জেএলনং ১৪২, ১৪ শতাংশ সম্পত্তির অংশীদার হয়। সম্পত্তির অংশীদার হয়ে মৃত আনোয়ারার ছেলে আনোয়ার হোসেন প্রায় ২৫ বছর যাবত স্বত্ত্ব ভোগ দখল করে আসছে।
মৃত আনোয়ারার ছেলে আনোয়ার হোসেন জানান গত ১০ এপ্রিল শনিবার দুপুরে একই এলাকার প্রতিপক্ষ মৃত সোনাউল্লাহ’র ছেলে আশরাফ আলী, তাছাব আলী, মৃত এশার মণ্ডল’র ছেলে খুসু মিয়া, মোবারক আলীসহ ২০/২৫ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ওই সম্পত্তি জোরপূর্বক বেদখল দিতে ওই জমিতে কলা গাছ রোপন করে। আমরা তাদেরকে বাধা দিতে গেলে সংঘবদ্ধদল নানা হুমকী-ধমকী প্রদর্শনের মাধ্যমে ধাওয়া করে আমাদের বিতারিত
করে । এ ঘটনায় মৃত আনোয়ারার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.