
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরের এস এম সামিলুর রহমান(২৩) নামের এক যুবককে রামদা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত ৮টার দিকে উপজেলার বেজোরা দক্ষিণপাড়া গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে ঐ এলাকার সন্ত্রাসী সাইফুল ও তার ছেলেরা সামিলুরকে রামদা ও লোহার রড দিয়ে পিটিয়ে মাথায় জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনার তথ্য নিতে গেলে মোহনা টিভির ক্যামেরাপার্সন মনির হোসেনকে মারপিট ও হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এব্যাপারে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মোহনা টিভির ক্যামেরা পার্সন মনির হোসেন একটি সাধারণ ডায়েরী করেছেন। আহত সামিলুরের মা সাবিনা বেগম একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান