
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ রবিবার সকালে বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের কারনে জনচেতনতা বৃদ্ধি ও সংক্রমন প্রতিরোধে মাস্ক বিতরন কর্মসূচির অংশ হিসেবে কালিতলাহাট এলাকায় জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ।
এ সময় উপস্থিত ছিলেন নবীন ও প্রবীন সেবা সংঘের সভাপতি এস আই আমিনুল হাসান, স্বেচ্ছাসেবক লীগনেতা জিন্নাহ খান, জিয়াউর রহমান মানিক, আশরাফুল হাসান সোহাগ, মাসুদ শেখ, মজনু শাহ, রিপন সরকার সহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ৮ শতাধিক নারী ও পুরুষের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া