প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২১, ৮:৪৬ পি.এম
টাঙ্গাইলে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৩৫৫ বোতল ফেন্সিডিল ও ১টি পিকআপ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। রবিবার (৪ এপ্রিল)বেলা আনুষ্ঠানিক ১১:২০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী গ্রামের দুলা মিয়ার ছেলে নাজমুল ইসলাম (২২) এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মালদাই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৫) । তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যর আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫৫ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে র্যাব-১২ সিপিসি ৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানীর কমান্ডার এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবৎ তারা মাদকদ্রব্য বিক্রয় সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।তিনি আরো জানান,আসামীদের ব্যাপারে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.