হোম » প্রধান সংবাদ » গাইবান্ধায় শালিস অমান্য করে অন্যের জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

গাইবান্ধায় শালিস অমান্য করে অন্যের জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

শাহজাহান সিরাজ : অন্যের ক্রয়কৃত জমি জোরপুর্বকভাবে দখল করার অপচেষ্টা এবং শালিস অমান্য করে পুনরায় অবৈধভাবে দখলের পায়তারা করায় গাইবান্ধা সদর উপজেলার খামার চান্দের ভিটা এলাকার মৃত. মোহাম্মদ আলীর পুত্র মোসলেম উদ্দিন (৫৫) গংদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন থানসিংহপুর এলাকার মৃত. আব্দুল হামিদের পুত্র আহসান হাবীব। অভিযোগ সূত্রে জানা গেছে, খামার চান্দের ভিটা এলাকার মোসলেম উদ্দিন, তার ছেলে বেলাল হোসেন, মৃত. আব্দুল জোব্বারের পুত্র মোজাফফর আহম্মেদ দুলাল, তার ছেলে জোবায়ের হোসেন রচি ও স্ত্রী রোজি বেগম গংরা ৩ এপ্রিল/২১ ইং সকাল অনুমান

১১টার দিকে অন্যায়ভাবে গায়ের জোরে আহসান হাবীব এর কবলা দলিল মূলে খরিদ করা জমিতে ঘর তোলার জন্য বাঁশ, কাঠ নিয়ে ঘর তুলতে যায়। সে সময় আহসান হাবীব ও তার লোকজন বাঁধা দিলে উল্লিখিত আসামীরা হাতে লাঠি, লোহার রডসহ দলবদ্ধ হয়ে ঘর তোলার চেষ্টা করলে বাদী দ্রæত ৯৯৯ নম্বরে ফোন করে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় যেতে বলে। এরপর থানা পুলিশ উভয় পক্ষের কাগজপত্র দেখে আগামী ১১ এপ্রিল আমিন দ্বারা জমি পরিমাপ করার সিদ্ধান্ত নেয় এবং ততক্ষন পর্যন্ত উভয় পক্ষকে উক্ত জমিতে যেতে নিষেধ করে। কিন্তু আসামীগণ উক্ত সিদ্ধান্ত

অমান্য করে গত ৬ এপ্রিল সকাল অনুমান ১০টার সময় হাতে লাঠি, লোহার রডসহ দলবদ্ধ হয়ে আবারো বিবাদমান ঐ জমিতে প্রবেশ করে ঘর তোলার চেষ্টা করেন। সে সময় খোকা মিয়ার পুত্র কাইয়ুম মিয়া, মৃত. শুকুর আলীর পুত্র সাইদুল ইসলাম. তাজু মিয়ার পুত্র রিজু মিয়াসহ অনেকে বাধা দিলে আসামীগণ বাদী আহসান হাবীবকে খুন-জখম করার হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় মৃত. আব্দুল হামিদ এর পুত্র আহসান হাবীব বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!