
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: সান্তাহার পৌরশহরের আল আকসা জামে মসজিদ সাইলো রোড সান্তাহার নতুন করে তৈরীর পর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরশহরের ৫নং ওয়ার্ডের আল আকসা জামে মসজিদ সাইলো রোড (যোগী পুকুর) সান্তাহার শুভ উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য আলহাজ্ব এস এম জাহিদুর বারী, সান্তাহার পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার আলাউদ্দিন, মসজিদ কমিটির তত্ত্বাবধায়ক ডাক্তার আমজাদ হোসেন আযেন, বিমান, সাংবাদিক গোলাম রব্বানীরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জুম্মার নামাজ আদায় করেন সান্তাহার দারুল উলুম মাদ্রাসার আলহাজ্ব মুফতি ফিরোজ হোসেন নায়েবে মুহ্তামিম। আল-আকসা জামে মসজিদটি ২০১২ সালে স্থাপিত।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২