
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজারে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার লালমনিরহাটের আয়োজনে বন্ধনে ৯০ লালমনিরহাটের সহযোগিতায় করোনা (কোভিড-১৯) সংক্রামক প্রতিরোধে সচেতনতায় মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।
মাস্ক বিতরণ করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার লালমনিরহাটের কমান্ডার (এসপি) মাহাফুজুর আশরাফ শিমুল, বন্ধনে ৯০ লালমনিরহাটের শেখ মঞ্জুর আলম, এটিএম রশীদুল আলম প্রামাণিক। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, সাংবাদিক শাহজাহান সাজু, কাওসার মাহমুদসহ বন্ধনে ৯০ লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান