
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় বালু বোঝায় ট্রাক চাপায় মো: আনোয়ার হোসেন (৬৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো: আনোয়ার হোসেন চন্ডিদাসগাঁতী গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো: গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, বহুতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকেলে বাসা থেকে বেড় হয়ে রাস্তার পাশ দিয়ে যাবার সময় চন্ডিদাসগাঁতী বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নাফিজ এন্টার প্রাইজ নামের একটি বালু বোঝায় ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটির নম্বর সিরাজগঞ্জ মেট্রো ড-১১-০৬০২। পুলিশ নিহত ওই প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।