
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ২ কেজি গাঁজা সহ সুজন (২৪) নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান কাজল নেতৃত্বে ৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস আই মোঃ সাইফুল ইসলাম, এস আই শরিফুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান
পরিচালনা কালে দর্শনা থানাধী পারকৃষ্ণুপুর রাস্তারত সুলতানপুর রোড জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে সুজন কে আটক করে পুলিশ, এবং আটককৃত আসামির নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামি হলোঃ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন সুতাইল এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে সুজন( ২৪)আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান