হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা

দাগনভূঞায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি:  ৯ এপ্রিল সকালে দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরোনীয়া ও পৌরসভার গজারিয়া রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।  উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,  অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায়  ২ টি মামলায় মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার ও  জাকির হান্নান ব্রিক ফিল্ডকে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নাহিদা আক্তার তানিয়া সবাইকে কৃষি জমি হতে মাটি কাটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। তিনি জানান, জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!