
সোনারগাঁ(নারায়গঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করার ঘটনায় হেফাজত কর্মীদের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ দুই নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রয়্যাল রিসোর্টে ভাংচুর মামলায় এজহারভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার রাতে ও বৃহস্পতিবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রমের আব্দুল কাদিরের ছেলে রাজু ও আবু রায়হান এবং মোক্তার হোসেনের ছেলে ইমরান, খাসনগর দিঘিরপাড় গ্রামের আব্দুল মতিনের ছেলে আকাশ। এর আগে রিসোর্টে হামলার ঘটনায় গত মঙ্গলবার রাতে সোনারগাঁয়ের বাংলাবাজার এলাকা থেকে মো.মোস্তফা নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁয়ে ভাংচুর, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সোনারগাঁ থানা পুলিশের দুই কর্মকর্তা বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। দুটি মামলায় মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬শ অজ্ঞাতনামা আসামি করা হয়। সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলার ঘটনায় হেফাজত কর্মীদের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক আসামি করা হয়।
সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, হেফাজত নেতাকর্মীদের সহিংসতার ঘটনায় মামলায় এজহারভূক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু