হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে একত্রিত ফসল কাটার মেশিন বিতরণ

টাঙ্গাইলে একত্রিত ফসল কাটার মেশিন বিতরণ

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রাংশ এনে দিয়েছে অকল্পনীয় সম্ভাবনা।তারই যথার্থে একত্রিত ফসল কাটার মেশিন কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের যেন বিকল্প নেই। ফলে এ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় টাঙ্গাইলে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে টাঙ্গাইল সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি। এ সময় আর ও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আনসারী , উপজেলা নির্বাহী অফিসার রানয়ারা বেগম ,উপজেলা কৃষি অফিসার জিয়াউর রহমান ,উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,শামীমা আক্তার প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!