
মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): নোয়াখালীর চাটখিলে ১৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে মাদক বিক্রির ১১ হাজার তিনশত টাকা জব্দ করে পুলিশ। বুধবার রাত ১ টায় চাটখিল থানার পুলিশ পরিদর্শক সেলিম উদ্দিন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে নোয়াখলা ইউনিয়নের তালতাল বাজার কাউসারের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া গ্রামের মিজি বাড়ির মৃত শামছুল হকের ছেলে মোজাম্মেল হোসেন মানিক(৫৪)। চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টির নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দ্বিপ্রহরের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু