হোম » প্রধান সংবাদ » বগুড়ায় উল্টো পথের ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ !!

বগুড়ায় উল্টো পথের ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (০৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়কে নয়মাইল এলাকার উল্টো পথের ডিভাইডার দিয়ে বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল দ্রতগতির একটি ট্রাক। ওই সময় মোটরসাইকেল আরোহী আব্দুল আলীমকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে  আব্দুল আলীম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ইনর্চাজ একেম বানিউল এনাম।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!