হোম » প্রধান সংবাদ » বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নে যুবলীগের মাস্ক বিতরণ।

বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নে যুবলীগের মাস্ক বিতরণ।

বরগুনা প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বরগুনা জেলার বামনা উপজেলা আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৪নং ডৌয়াতলা বাজারে মাস্ক বিতরণ করা হয়।  কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে ডৌয়াতলা বাজারে সহ আশেপাশের এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় বামনা উপজেলা যুবলীগ এর সভাপতির উদ্যোগে জনসাধারণের মাঝে এগুলো বিতরণ করেন উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা মুনিম তালুকদার, দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবলীগ এর সহ-সম্পাদক সাদিকুর রহমান সাদেক, সহ-সম্পাদক মহিউদ্দিন মঈন ইসলমা ও উপজেলা যুবলীগ এর সদস্য মোঃ জসীম উদ্দীন এবং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের অন্যন্য নেতৃবৃন্দ ।
উপজেলা যুবলীগ নেতা জানান, ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় যুবলীগের দিক-নির্দেশনায় মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। এদিন প্রায় ৫০০ মাস্ক বিতরণ করা হয়েছে।  তিনি আরও জানান, করোনা মোকাবিলায় মাস্ক পরার বিকল্প নেই। জনসচেতনতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!