প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২১, ৫:৩৭ পি.এম
ঠাকুরগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। “স্বাস্থ্যবিধি মানবো, দোকানপাট খুলবো” এ শ্লোগানকে সামনে রেখে খুব শিঘ্রই সরকারী কোন নির্দেশনা না আসলে মানববন্ধনে বক্তারা আগামী শনিবার থেকে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার হুশিয়ারী দেন।
জেলার সকল ব্যবসায়ীদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা ব্যবসায়ী কল্যান সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারন সম্পাক মামুনুর রশিদ, সহ সভাপতি আব্দুস সালাম, বিসিক শিল্প ও মালিক সমিতির সাধারন সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি অতুল রায়, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এস এম শাওন চৌধুরী, মোবাইল এক্সেসরিজ বিক্রেতা সমিতির সভাপতি ফারুক হোসেন, জামাল হোসেন প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.