
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ প্রতিনিধিঃ পোরশার বিভিন্ন বাজার মোবাইল কোর্ট পরিচালনায় কয়েকটি দোকানে জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার কর্তৃক পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন পরিস্থিতিতে দোকানপাট জনসমাগম বন্ধ রাখার নির্দেশনা দিয়ে সরকার লকডাউন ঘোষণা করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলারও পরামর্শ দেওয়া হয়। যাতে এই
করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে। তা সত্ত্বেও সারাইগাছি মোড়ে তিনটি দোকান নোচনাহার বাজারে ও শীশা বাজারে চারটি দোকান আইন অমান্য করে দোকান খোলা রাখেন উক্ত দোকান মালিকরা প্রেক্ষিতে উল্লেখিত দোকান মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত মামলা দায়ের ও জরিমানা করেছেন ৭ হাজার ৫৫০টাকা। সঙ্গে ছিলেন পোরশা থানা পুলিশ সদস্য ও কর্মকর্তাবৃন্দ। বলে উপজেলা নির্বাহি অফিসার দৈনিক আলোকিত সকাল কে জানান জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান