প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২১, ৩:৪৭ পি.এম
নরমাল ডেলিভারিতে ভূমিকা রাখছে মাতুভূঞা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে মানুষ। করোনার মরণ থাবা থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষসহ ডাক্তাররা। এমন পরিস্থিতিতে মাতুভূঞা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সায়েম উল্যাহ জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
জানা যায়, গ্রামীণ স্বাস্থ্য সেবার মাতুভূঞা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভূমিকা রাখছে। বর্তমানে এখানে দিনদিন বাড়ছে নরমাল ডেলিভারীর সংখ্যা । ২০২১ সালের গত ৩ মাসে ৯টি নরমাল ডেলিভারী হয়েছে এ সেন্টারে । রোগীদের সেবা দিতে রয়েছে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা একজন। এছাড়াও মেডিকেল অফিসার, ফার্মাসিষ্ট, এলএমএস পদ শূন্য রয়েছে।
বর্তমানে এখনে গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ প্রসব, প্রজনন সেবায় প্রতিনিয়ত রেখে চলেছে অনন্য উদাহরণ। নিরাপদ প্রসবে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে মায়েদের। এই কেন্দ্রটিতে সেবা দেয়া হয় ২৪ ঘণ্টা। এতে সন্তুষ্ট সেবা গ্রহীতারাও। মাতুভূঞা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আসা রোগীরা জানান, গ্রামে স্বাস্থ্যকেন্দ্র না থাকলে
বিনা চিকিৎসায় তারা নানা রোগে আক্রান্ত হতেন। এখানে আসলে ডাক্তাররা তাদের যত্ন সহকারে চিকিৎসা দেন। ডাক্তারের দেয়া ওষুধ খেয়ে তারা ভালো হয়েছেন এবং আবারও দেখাতে এসেছেন। কোনো টাকা-পয়সা ছাড়া প্রায় সব ধরনের চিকিৎসা সেবা তারা এখানে পাচ্ছেন।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সায়েম উল্যাহ জানান, এখানে তারা গর্ভবতী নারী, প্রসূতি মা ও শিশুসহ সব ধরনের রোগীদের সেবা দেন। সেই সঙ্গে হাসপাতালে নরমাল ডেলিভারি করানো হয়। পরিবার পরিকল্পনা পদ্ধতির পরামর্শও দেন। এছাড়াও রোগ অনুযায়ী ওষুধ দেন। দেশের এ দুর্যোগকালীন সময়ে সারাদেশে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের এভাবে সেবা দিতে অনুরোধ জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.