
মোঃতারিকুুুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জাল নোট প্রস্তুত, মজুত ও ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের তিন আসামি র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। রবিবার (৪ই এপ্রিল) বেলা সাড়ে ৩টার সময় সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা সদর থানাধীন ফিরোছখালী গ্রামের মধ্যপাড়ার মৃত শাহ আলম মল্লিকের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান মিলন (৩২), হানুরবাড়াদী গ্রামের মৃত মেছের আলীর ছেলে মোঃ মোফাজ্জেল হোসেন @ মোফা (২৪) এবং ডিঙ্গেদহ গ্রামের মোঃ শাহাবুল মালিতার ছেলে মোঃ খাইরুল বাসার (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে আবদুল্লাহ কফি হাউজের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে জাল নোট প্রস্তুত, মজুত ও ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের দখল হতে ১৬টি ৫০০ টাকার জাল নোট, ১টি মোটরসাইকেল, ২টি মানিব্যাগ, ৩টি মোবাইল সেট ও ৬টি সীমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সামলা দায়ের করা হয়। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান