
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ- ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বাবুর নির্দেশে এক হাজার মাক্স বিতরন করেছেন বাংলাদেশ শ্রমিক ফোডারেশন ভালুকা উপজেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মােঃ মাজেদুল হক রুবেল।বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও সচেতনতা বাড়াতে ৫ই মার্চ সোমবার সকালে ভালুকা পৌর সদরের বিভিন্ন দোকানদার,সাধারণ পথচারীদের মাঝে এক হাজার মাক্স বিতরন করেছেন। এসময়
মাজেদুল হক রুবেল জানান, করোনা প্রকোব বৃদ্ধিত পাওয়া লকডাউনে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ভালুকার মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপির পক্ষ থেকে ও বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবুর নির্দেশ ক্রমে সচেতনতা বাড়াতে এক হাজার মাক্স বিনামূল্যে বিতরণ করেছি এবং করোনা কালীল সচেতনতা বৃদ্ধি করতে পরামর্শ প্রদান করেছি।এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।