
এম.আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে লকডাউন অমান্য করে মার্কেট খোলা রাখার অপরাধে ছবিঘর শপিং কমপ্লেক্স মার্কেটের ৫৫টি দোকানের মালিককে ১লাখ ৬৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানার নেতেৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ছবিঘর শপিং কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মার্কেট ব্যবসায়ীদের পক্ষ থেকে এ জরিমানার টাকা ভ্রাম্যমাণ আদালতকে পরিশোধ করেন। অভিযানে সহযোগিতা করেন ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শ্যামল মিয়া, এস আই মিজানুর রহমান ও অন্যান্য পুলিশ সদস্যরা। এছাড়াও ভৈরব বাজারের বিভিন্ন দোকানপাটের মালিককে বিভিন্ন অংকের জরিমানা করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানায়, করোনা প্রতিরোধে সরকার আজ থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। যারা লকডাউন অমান্য করছে সেই সকল দোকান মালিককে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে এবং সেই সাথে দোকান মালিকগণকে সরকারের নির্দেশনা মেনে চলতে সচেতন করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান