
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত-ই-জাহানের এর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্ত¡রে ১২ ইউনিয়নের ৮৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই
সাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বারো ইউনিয়নের সচিব ও গ্রাম পুলিশসহ অন্যান্যরা। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নেএসব সাইকেল বিতরণ করা হয়। এসময় সিফাত-ই-জাহান বলেন,এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌছে দিতে
পারবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান