হোম » প্রধান সংবাদ » লকডাউনে স্বাভাবিক হাবিপ্রবি সংলগ্ন বাজার ও যান চলাচল

লকডাউনে স্বাভাবিক হাবিপ্রবি সংলগ্ন বাজার ও যান চলাচল

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাক, অটো ও নিজস্ব পরিবহন এবং বাশেরহাট বাজারের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মহাসড়কে যাত্রীবাহী বাস ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে বাশেরহাটের খাবারের হোটেলসহ প্রয়োজনীয় সকল ধরনের দোকান খোলা রয়েছে।  এক দোকানী জানান,গত দিনের মতোই মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছে। শুধু রাস্তায় যাত্রীবাহী বাস গুলো দেখা যাচ্ছে না।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!