প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২১, ৩:৪৪ পি.এম
রৌমারীতে র্যাবএর অভিযানে ৩২০০ পিছ ইয়াবাসহ আটক২

ইউনুছ রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৩হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে ব্যাব১৪। আগামী কাল(৪ই)এপ্রিল রবিবার বিকেল ৫টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের কর্তিমারী বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের রফিয়াল হকের ছেলে শাহীন আলম (২৪) এবং শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোহাগ (২০) । র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা বিষয়টি নিশ্চিত করে
জানান, গোপন সুত্রে খবর পেয়ে বিকেল ৫টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ শাহীন আলম (২৪) ও সোহাগ (২০) নামের দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় রৌমারী থানায় একটি মামলা করা হয়। রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.