
মোঃ আসাদুজ্জামান বাচ্চু: ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আসলামুল হক এমপি’র নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।আজ সোমবার সকাল এগারটায় রাজধানীর মিরপুরে 10নং ওয়ার্ডের গোলারটেক মাঠে মরহুমের নামাজে জানাজা গাবতলী জমিদার বাড়ি জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মুহাম্মদ হামেদ জহিরীর ইমামতিতে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সমবেত হাজার হাজার
মুসল্লীদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ শাহজাহান খান এমপি,যুগ্ম-সম্পাদক মাহবুবুল হক হানিফ,ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদ্বয় আতিকুল ইসলাম ও ব্যারিষ্টার ফজলে নূর তাপস,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান
বাবু এমপি,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,ক্রীড়া সম্পাদক নূরুজ্জামান মিঠুসহ মহানগর যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষে মরদেহের উপর পুষ্পার্ঘ অর্পণ করেন যুগ্ম-সম্পাদক মাহবুবুল হক হানিফ এমপি।
এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর মরহুমের লাশ গাবতলী জমিদার বাড়ি কবরস্থানে তার বাবা-মায়ের পাশেই দাফন করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান