প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২১, ১২:৫০ পি.এম
দ্বিতীয়বার করোনায় আক্রান্ত সাংসদ ছোট মনির

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর—ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তার কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে রোববার (৪ এপ্রিল) প্রাপ্ত রিপোর্টে তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।
এর আগে গেল বছরের ২১ সেপ্টেম্বর প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন এমপি তানভীর হাসান ছোট মনির। পরে তিনি ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়ে ১৮ দিন চিকিৎসাধীন থেকে সুস্থ হন।
বর্তমানে তানভীর হাসান ছোট মনির ঢাকার নিজ বাসায় অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন বড় ভাই বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির। এছাড়াও তিনি শারিরীকভাবে ভালো আছেন বলেও জানিয়েছেন তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.