প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২১, ১২:৪৭ পি.এম
তানভীর শাকিল জয় এমপি আবারো করোনায় আক্রান্ত

হুুুুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র সিরাজগঞ্জ-১ আসনের সংসদ্য সদস্য তানভীর শাকিল জয় দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রায় এক মাস আগে করোনার টিকা নেওয়ার পরও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। সোমবার (৫ এপ্রিল) সকালে তানভীর শাকিলের ব্যক্তিগত সহকারী মো. মিন্টু শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তানভীর শাকিল জয় এমপি তার নির্বাচনী এলাকা কাজিপুরের বিভিন্ন প্রোগ্রাম শেষে শনিবার (৩ এপ্রিল) ঢাকায় ফিরে যান। এরপর রোববার (৪ এপ্রিল) এমপি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। রবিবার রাতে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে ঢাকার ধানমন্ডি বাসায় হোম-করোন্টাইনে রয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.