
রফিকুল ইসলাম, মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অটোচার্জারকে চাপা দিয়ে সড়কের ধারে গাছের সাথে ধাক্কা লেগে ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, গুরুতর আহতরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকা সূত্রে জানা যায়, ধামুইরহাট থেকে নওগাঁগামী ঢাকা মেট্রো- জ-০৪-০৩-১১ নম্বর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা যাত্রীবাহী একটি অটোচার্জারকে চাপা দিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ওই দুই গাড়ীতে থাকা প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হলে স্হানীয়দের সহায়িতায় মেডিক্যালে ভর্তি করানো হয়।
মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে রবিবার বিকাল সাড়ে চারটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন আবাসন মোড় । আহতের মধ্যে গুরুতর অবস্থায় গোলাম মোস্তফা (৩৫), তরিকুল ইসলাম (৪৫), হেলাল উদ্দিন (৩২), আফছার আলী (৬৫) আনোয়ারা বেগম (৪০ ) কে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে ও দায়িত্বরত চিকিৎসকরা
গুরুতর আহত দেখে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং অপর আহত আশরাফ আলী (২১), বিল্পব কুমার মন্ডল (৫০), মোরশেদ আলী (৩২), মোস্তাফিজুর (২৯), নাহিদ (২৫) ও শাহিনা আকতার (২৪) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সকলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আছেন।