প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ৬:১৩ পি.এম
দামুড়হুদার বাসস্ট্যান্ডে করোনা ভাইরাস (Covid-19) প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান
![]()
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার বাসস্ট্যান্ডে করোনা ভাইরাস (Covid-19) প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে মোট ১১ জনকে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে মোট ৩ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। রবিবার বেলা ১২ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর নেতৃত্ব দামুড়হুদা
বাসস্ট্যান্ডে স্বাস্হ্যবিধি সংক্রান্ত সচেতনতামূলক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় গণপরিবহন সহ পথচারী মানুষকে করোনা ভাইরাস (Covid-19) প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান করা হয়। মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইনে মোট ১১ জনকে ৩ হাজার ৮ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী সহ দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.