প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ৩:৫১ পি.এম
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস (Covid-19) প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত করোনা ভাইরাস (Covid-19) প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। ক্যাম্পেইন র্যালিটি চুয়াডাঙ্গার শহীদ চত্বর
থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় পথচারীদের করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সহ তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম মহোদয় সহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.