
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ১৬নং চকবাজার ওয়ার্ডের সদ্য প্রায়ত ৭ বারের নির্বাচিত কমিশনার ও কাউন্সিলর মরহুম সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁর মত নির্লোভ, সৎ ও জনকল্যাণমুখী নিবেদিত প্রাণ জনপ্রতিনিধি ও রাজনীতিকরাই জাতির সম্পদ। মিন্টু ভাই ষাট দশকের ছাত্র রাজনীতির ফসল। চকবাজার এলাকায় জ্যৈষ্ঠ ছাত্র নেতা কাজী ইনামুল হক দানু ছিলেন ষাট দশকের ছাত্র রাজনীতিকদের ছায়া। তাই মিন্টু ভাই পরিচ্ছন্ন ভাবমূর্তিতে জীবদ্দশায় উজ্জল ছিলেন। আজ শনিবার
সকালে নগরীর জামালখানস্থ সিনিয়রস ক্লাব লিমিটেডের লাউঞ্জে চসিক কাউন্সিলর ফোরাম আয়োজিত প্রয়াত সাইয়েদ গোলাম হায়দার মিন্টু স্মরণ সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মিন্টু ভাইয়ের অর্থ-বিত্তের বৈভব ছিল না। কিন্তু মানুষের প্রতি অপার ভালবাসা ছিলো। তাই তিনি নির্বাচনে কখনো হারেননি। তিনি ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি যৌথ পরিবার। আমাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমাদের প্রতি তাদের অনেক প্রত্যাশা এবং তা পূরণ করতে পারলেই আমরা আস্থাভাজন থাকবো, নয়তো প্রত্যাখ্যাত
হবো। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মোঃ গিয়াস উদ্দীন, আফরোজা জহুর (আফরোজা কালাম), কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত মোঃ বেলাল, মোঃ মোবারক আলী, মোঃ শাহেদ ইকবাল বাবু, আলহাজ্ব শফিকুল ইসলাম, মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু, মোহাম্মদ জাবেদ, হাজী নুরুল হক, গোলাম মোহাম্মদ জোবায়ের,
মোঃ মোর্শেদুল আলম, মোঃ মোর্শেদ আলী, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, মোঃ ইলিয়াছ, আবদুল মান্নান, বেগম লুৎফুন্নেছা দোভাষ বেবী, জেসমিন পারভীন জেসি, রুমকি সেনগুপ্ত, প্রয়াত সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর পুত্র সাইয়েদ সদরুল হায়দার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী ও ডাঃ মোহাম্মদ আলী প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান