
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরের এনায়েত বাজার গোয়ালপাড়ায় প্রেম নিয়ে মা-বাবার সাথে ঝগড়ার পরে অভিমান করে আত্মহত্যা করেছে রোজিনা আক্তার (১৭) নামে এক কিশোরী। শনিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা গোয়ালপাড়া এলাকার মো. হানিফের মেয়ে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত জানান, ‘প্রেমঘটিত বিষয় নিয়ে রোজিনা মা-বাবার সঙ্গে ঝগড়া করে পরিবারের অজান্তে টিনশেড বাসায় বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি।’ মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান