প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২১, ৪:৫৩ পি.এম
ভৈরবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জের ধরে নিত্য গোপাল পোদ্দার (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গত ১ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় সিলিং ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা। গোপাল পোদ্দার ভৈরব পৌর শহরের বাজারের হিন্দুপট্টি বুধাই সাহা রোডের পাশে ভাড়া বাসায় থাকতেন। সে নকুলেশ্বর পোদ্দারের ছেলে ছেলে বলে জানা যায়। তার বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার পঞ্চমিঘাট গ্রামে। তার স্ত্রীর নাম হেপী রাণী পোদ্দার। নিহত নিত্য ভৈরব একতা সোপ ফ্যাক্টরির ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক ভাবে বিবাহ করেছেন ৩ বছর আগে। তাদের ২ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। এ ছাড়াও নিহত গোপালের স্ত্রী ৫ মাসের অন্তঃসত্তা। যদিও তারা স্বামী-স্ত্রীর মাঝে কলহ লেগেই থাকতো। স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে এক পর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় স্বামী নিত্য আত্মহত্যা করে। উক্ত ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে নিহতের ভাই নির্মল কুমার পোদ্দার একটি অপমৃত্যু মামলা দায়ের করে।এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.