প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২১, ১:৫৩ পি.এম
ভৈরবে ভেজাল সেমাই প্যাকেটজাত করার অপরাধে মালিককে অর্থদন্ড

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে একটি ভেজাল সেমাই প্যাকেটজাত করার সময় অভিযান চালিয়ে সাদিয়া ফুড প্রোডাক্টের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২এপ্রিল শুক্রবার রাতে শহরের লক্ষীপুরের শহিদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট লুবনা ফারজানা।
অভিযান সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত সাদিয়া ফুড প্রোডাক্টের মালিক মোঃ কাইয়ুম অন্য একটি সেমাই কোম্পানির নাম নকল করে বাজারজাত করে আসছে। এছাড়া নোংরা পরিবেশে সেমাই প্যাকেজজাত করছে। সেই পেক্ষিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৬৫ বস্তা খোলা ও ৫০ বস্তা প্যাকেটজাত সেমাই জব্দ করে মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়া জব্দকৃত সেমাই বাজেয়াপ্ত করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট লুবনা ফারজানা বলেন নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরে নকল ও নোংরা পরিবেশে সেমাই প্যাকেজজাত করার অপরাধে সেমাই উৎপাদনের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়া জব্দকৃত সেমাইকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। অভিযানের সময় ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ও উপ-পরিদর্শক গৌতম চন্দ্র দাস ও অন্যান্য পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.