প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ৬:৩৭ পি.এম
বুড়িমারীতে জুয়েল হত্যা: অবশেষে গ্রেফতার সেই মেম্বার

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় বুড়িমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে বুড়িমারীর ইসলাম পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ হত্যাকাণ্ডে মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হাফিজুল ইসলাম (৪৭) বুড়িমারী ইসলাম পুর গ্রামের বাসিন্দা।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মামলার তদন্তে দোষী প্রমাণিত হওয়ার ইউপি সদস্য হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য, ২০২০ সালের ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.