
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল প্রতিনিধিঃ দেশে করোনাভাইরাসের প্রকোপ তীব্র আকার ধারণ করায় দেশ জুড়ে নেয়া হয়েছে কঠোর অবস্থান। তারই পরিপ্রেক্ষিতে মাস্ক পড়ার অভ্যাসে করােনামুক্ত বাংলাদেশ প্রতিপাদ্য কে সামনে রেখে করোনার দ্বিতীয় ঢেউ মােকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড, নিরালা মােড় ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হয়। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল সদর থানার (ওসি) মীর মােশারফ হােসেন, পুলিশ ইন্সেপেক্টর এশরাজুল হক, কাগমারী পুলিশ ফাঁড়ির (ওসি) মােশারফ হােসেন, বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গােলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান