প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২১, ১:০৬ এ.এম
বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

মিজানুর রহমানঃ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পবিত্র শবে বরাত ও ভারতের হোলি উৎসব উপলক্ষে বাণিজ্য দু’দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বুধবার (৩১মার্চ) সকাল সাড়ে ৯টায় ভারতের চ্যাংড়াবান্ধা ও বুড়িমারী স্থল বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
আমদানি-রপ্তানি শুরু সাথে সাথে বুড়িমারী স্থল বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম পুরোদমে চলছে। ভারত থেকে পাথর বোঝাই ট্রাক গুলো একে একে বুড়িমারী বন্দরে প্রবেশ করছেন। পাথর ভাঙ্গা কাজে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করছেন।
বুড়িমারী সি অ্যান্ডএফ’র একটি সুত্র জানায়, বর্তমানে আমদানী রপ্তানীতে কোন সমস্যা নেই। তবে র্যাপ সীড নিয়ে যেসব ভারতীয় ট্রাক বন্দরে ঢুকছে এসব পণ্যে পরিবহনের জন্য কোন বাংলাদেশী ট্রাক পাওয়া যাচ্ছে না। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। নির্দিষ্ট সময়ে পরিবহন করতে না পারায় টন প্রতি ৪০ টাকা করে জরিমানা দিতে হচ্ছে স্থলবন্দর কতৃপক্ষকে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, দুই দিন ছুটির পর প্রাণ ফিরে পেয়েছেন বুড়িমারী স্থল বন্দর। ভারত থেকে শুধু মাত্র বোল্ডার পাথর এবং লাইম স্টোন ডোলোমাইট পাউডার আসছে।
বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার জানান, পবিত্র শবে বরাত ও হোলি উৎসব উপলক্ষে দুই দেশের মধ্যে দুই দিন ছুটির পর বুধবার সকাল ৯টা থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.