প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২১, ১:০১ এ.এম
টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাক্স বিতরণ এবং স্বাস্থ্যবিধি না মানায় ৫( পাঁচ) জনকে মোট বারো শত টাকা অর্থদণ্ড করা হয়েছে। (৩১ শে মার্চ)বুধবার বিকেলে, টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে, নিরালা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান করেন এবং করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.