প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২১, ১১:১৫ পি.এম
অর্থনীতিবিদ অধ্যাপক এম.এ মান্নানের মৃত্যুতে বি. চৌধুরী ও মেজর মান্নানের শোক

আওয়াজ অনলাইনঃ বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ব্যাংকার অধ্যাপক ড. এম.এ মান্নানের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ শোকবাণীতে এই দুই নেতা বলেন, অধ্যাপক ড. এম.এ মান্নান জ্ঞানী এবং অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন। তিনি শুধু অর্থনীতিবিদ এবং ব্যাংকারই ছিলেন না,
পাশাপাশি তিনি সমাজ ও রাজনীতি সচেতন ব্যক্তিও ছিলেন। বিকল্পধারার প্রতিষ্ঠাকালীন তিনি দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। নেতৃবৃন্দ শোকবাণীতে আরো বলেন. আল্লাহ তাঁর রুহের মাগফেরাৎ করুন এবং পরিবারের সদস্যদের অন্তরে শান্তি দিন। আমিন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.